# লাল গোলাপ-কালো শাড়িতে অনন্য তানজিন তিশা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-06
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/lal-golap-kalo-sarite-onnz-tanjin-tisa](https://dailyfulki.com/article/lal-golap-kalo-sarite-onnz-tanjin-tisa)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6165.md](https://dailyfulki.com/news/6165.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

**ফুলকি ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনয় দক্ষতার পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে কালো শাড়িতে ধরা দিয়েছেন তিনি, যা নজর কেড়েছে ভক্তদের।**

ছবিতে দেখা যায়, ঝলমলে নকশা করা কালো শাড়িতে তানজিন তিশার উপস্থিতি একেবারেই রাজকীয়। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, হালকা মেকআপ আর গলায় ঝলমলে চোকার নেকলেস তার লুককে আরও পরিপূর্ণ করেছে। 

কানে লাল গোলাপ গুঁজে মিষ্টি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি, যা পুরো ফ্রেমে এনে দিয়েছে এক ধরনের ক্লাসিক সৌন্দর্য। অন্য ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। 

আলোকসজ্জা, পরিপাটি চুলের খোঁপা আর শাড়ির সূক্ষ্ম কাজ সব মিলিয়ে ছবিগুলোতে ফুটে উঠেছে তানজিন তিশার পরিণত ও আভিজাত্যপূর্ণ রূপ।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উপস্থিতি দিয়ে দর্শকদের সঙ্গে সংযোগ ধরে রাখেন তিশা। এই নতুন ফটোশুটও তার ব্যতিক্রম নয়। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের কাছ থেকে প্রশংসা আর ভালোবাসায় ভরে উঠেছে কমেন্ট বক্স।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
