# সুপ্রিম কোর্ট রেজিস্ট্রিতে রদবদল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-05
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/suprim-kort-rejistrite-rdbdl](https://dailyfulki.com/article/suprim-kort-rejistrite-rdbdl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6154.md](https://dailyfulki.com/news/6154.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রশাসনের এ সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে রদবদলের তথ‍্য জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুসারে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন কিরণকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। পঞ্চগড়ের শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ শরিফুর রহমানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।

এছাড়া হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে। জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আশিকুল খবিরকে আপিল বিভাগের রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানকে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বদলি করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
