# গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-03
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gn-biswbidzaly-sangbadik-smitir-ntun-kmiti-gthn](https://dailyfulki.com/article/gn-biswbidzaly-sangbadik-smitir-ntun-kmiti-gthn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6127.md](https://dailyfulki.com/news/6127.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গবি প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ত্রয়োদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি মোজাহিদুল ইসলাম নিরব এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাহমিদ হাসান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এক বছর মেয়াদি এই কমিটি ঘোষণা দেওয়া হয়।

১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহিদুজ্জামান সিয়াম, অর্থ সম্পাদক মো: রাজিউল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক মবিনুল ইসলাম রাশা, দপ্তর সম্পাদক সানজিদা খানম ঊর্মি, ক্রীড়া সম্পাদক জান্নাতুল লামিশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুবাই ইসলাম চয়ন, কার্যনির্বাহী সদস্য শামিম রেজা ও শরীফুল ইসলাম রিফাত।

গবিসাসের সদ্য বিদায়ী সভাপতি সানজিদা জান্নাত পিংকির  সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন অধ্যাপক ড. মো: ফজলুল করিম, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও ডিন (কৃষি অনুষদ)। 

এসময় আরও উপস্থিত ছিলেন, গবিসাসের বর্তমান নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
