# নির্বাচন কমিশন: দেশে পৌঁছেছে প্রায় দুই লাখ প্রবাসীর ভোট

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-02
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nirwacn-kmisn-dese-pounncheche-pray-dui-lakh-prbaseer-vot](https://dailyfulki.com/article/nirwacn-kmisn-dese-pounncheche-pray-dui-lakh-prbaseer-vot)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6093.md](https://dailyfulki.com/news/6093.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশন এক বার্তায় জানিয়েছে, এবার ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠায় নির্বাচন কমিশন।

এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ১৮ হাজার ৯৬২টি পূরণকৃত ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দেওয়া হয়েছে। এরই মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪ টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। আর ১ হাজার ৮৫৯ টি পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসে পাঠানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
