# টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট পাকিস্তানের

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-01
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/ti-toyenti-biswkape-varter-bipkshe-mzac-bykt-pakistaner](https://dailyfulki.com/article/ti-toyenti-biswkape-varter-bipkshe-mzac-bykt-pakistaner)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6081.md](https://dailyfulki.com/news/6081.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। এবার পাকিস্তানের নেওয়া সিদ্ধান্তে নতুন করে বিপাকে পড়লো ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থাটি।

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। তবে ম্যাচ বয়কটের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

ঘোষণায় বলা হয়, পাকিস্তান দলকে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভ্রমণের অনুমতি দিয়েছে সরকার। তবে একই সঙ্গে জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারি তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
