# বিশ্বকাপে বাংলাদেশের দারুণ পারফরম্যান্স, সোবহানার রেকর্ড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-02-01
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biswkape-bangladeser-darun-parfrmzans-sobhanar-rekrd](https://dailyfulki.com/article/biswkape-bangladeser-darun-parfrmzans-sobhanar-rekrd)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6080.md](https://dailyfulki.com/news/6080.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ৭ ম্যাচের সবকটিতেই জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলীয় সাফল্যে ভরপুর এমন টুর্নামেন্টে দারুণ এক রেকর্ড গড়েছেন সোবহানা মোস্তারি।

রোববার নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে বাছাইপর্ব শেষ করে বাংলাদেশ। ২৩ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে সোবহানা এই আসরে ৭ ইনিংসে করেন ২৬২ রান।

বাংলাদেশের আর কোনো ব্যাটার এক সিরিজে বা টুর্নামেন্টে ২০০ রানও করতে পারেননি। এর আগে রেকর্ডটি ছিল নিগার সুলতানা জ্যোতির। ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে ৫ ম্যাচে ১৮০ রান করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। এছাড়া ২০১৯ বিশ্বকাপ বাছাইয়ে ৫ ম্যাচে ১৫৬ রান করেছিলেন সানজিদা ইসলাম।

শুধু রানের সংখ্যায় নয়, রান করার ধরনেও নজর কেড়েছেন সোবহানা। এই টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট ১৪৫.৫৫। বাংলাদেশের বাস্তবতায় যে কোনো মানদণ্ডে যা দুর্দান্ত। বাংলাদেশের হয়ে কোনো সিরিজ বা টুর্নামেন্টে একাধিক ইনিংস খেলে অন্তত ১০০ রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড এটিই।

এ আসরেই ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে রান করে সোবহানার পর জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার। আগের রেকর্ডটি ছিল নিগারের, ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সেই স্ট্রাইক রেট ছিল মাত্র ১১১.৮৮।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
