# এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-31
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/empioovukt-sikshkder-bkeya-uttsb-vata-niye-jruri-nirdesna](https://dailyfulki.com/article/empioovukt-sikshkder-bkeya-uttsb-vata-niye-jruri-nirdesna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6054.md](https://dailyfulki.com/news/6054.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে তথ্যগত ভুলের কারণে যাদের উৎসবভাতা বকেয়া রয়েছে তাদের বিল সাবমিটের নির্দেশনা দিয়েছে মাউশি। শনিবার (৩১ জানুয়ারি) অধিদপ্তরের ইএমআইএস সেলের এক কর্মকর্তা এ তথ্য জানান।

সূত্র জানায়, স্কুল-কলেজের এমপিও ইলেকটনিক্স ফান্ড ট্রান্সফারে (ইএফটি) চালু হওয়ার পর তথ্য ভুলের কারণে যাদের ঈদ বা নববর্ষ ভাতা বকেয়া আছে তাদের ইএফটি বিল সাবমিট অপশন চালু হয়েছে। দ্রুত বকেয়া উৎসব ভাতা বিল সাবমিট করতে হবে।
 

সূত্র আরো জানায়, ইএফটি চালু হওয়ার পর তথ্য ভুলের কারণে যাদের এক বা একাধিক মাসের বিল বকেয়া আছে, তাদেরকেও মাসভিত্তিক বকেয়া বিল সাবমিট করতে হবে। 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
