# শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা, আসামি ২৩৪

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-31
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/serpure-jamayat-neta-htzar-ghtnay-mamla-asami-234](https://dailyfulki.com/article/serpure-jamayat-neta-htzar-ghtnay-mamla-asami-234)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6045.md](https://dailyfulki.com/news/6045.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

শেরপুর সংবাদদাতা : শেরপুরের শ্রীবরদীর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় ২৩৪ জন নামীয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে কাদের কাদের আসামি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে দিবাগত রাতে ঝিনাইগাতী থানায় এ মামলা নিহতের স্ত্রী মোছা. মার্জিয়া।

শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম বলেন, তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম গোপন রাখা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, জামায়াত নেতা নিহতের ঘটনায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)  ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
