# জামায়াতের মহিলা শাখার সমাবেশ স্থগিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-29
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jamayater-mhila-sakhar-smabes-sthgit](https://dailyfulki.com/article/jamayater-mhila-sakhar-smabes-sthgit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6031.md](https://dailyfulki.com/news/6031.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারা দেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ডাকা সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর মহিলা শাখা। আজ বৃহস্পতিবার জামায়াতের মহিলা শাখার ফেসবুক পেজে সমাবেশ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে জামায়াতের মহিলা শাখা জানিয়েছে, অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।

এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নারী সমাবেশের কথা জানান।

তিনি বলেছিলেন, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
