# দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটসাল দল, ছাদখোলা বাসে দেওয়া হবে সংবর্ধনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-29
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dese-firche-safjyee-naree-futsal-dl-chadkhola-base-dewa-hbe-sngbrdhna](https://dailyfulki.com/article/dese-firche-safjyee-naree-futsal-dl-chadkhola-base-dewa-hbe-sngbrdhna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6027.md](https://dailyfulki.com/news/6027.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারী ও পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। যেখানে প্রথমবারেই বাজিমাত করেছে বাংলাদেশের মেয়েরা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের দল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিরোপা নিয়ে দেশের ফিরছে নারী ফুটসাল দল। সন্ধ্যা সোয়া ৬টায় দেশের মাটিতে পা রাখবেন তারা।

দেশে ফেরার পর ছাদ খোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিলে নিয়ে আসা হবে চ্যাম্পিয়নদের। রাতে সেখানেই হবে গ্র্যান্ড রিসিপশন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব। প্রোগ্রাম শেষে জলসিড়িতে হবে নৈশভোজ। এরপর গুলশানের একটি হোটেলে থাকবেন চ্যাম্পিয়নরা।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান অর্জন করে ভুটান।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
