# নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, ‘আচরণবিধি’ মানতে ইসির নির্দেশ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-29
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nirwacnee-prcarnay-postar-nishiddh-acrnbidhi-mante-isir-nirdes](https://dailyfulki.com/article/nirwacnee-prcarnay-postar-nishiddh-acrnbidhi-mante-isir-nirdes)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6022.md](https://dailyfulki.com/news/6022.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সব রিটার্নিং অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী নির্বাচনী প্রচারণায় লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ব্যবহারের ক্ষেত্রে বিধি নিষেধ রয়েছে। বিশেষ করে কোনো ধরনের পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এ ছাড়া আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে এবং নির্বাচনী পোস্টার মুদ্রণ বন্ধে প্রিন্টিং প্রেসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্যও রিটার্নিং অফিসারদের বলা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
