# জামায়াতের নির্বাচনি বাস ক্যাম্পেইন শুরু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-29
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jamayater-nirwacni-bas-kzampein-suru](https://dailyfulki.com/article/jamayater-nirwacni-bas-kzampein-suru)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6017.md](https://dailyfulki.com/news/6017.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। মিরপুর-১০ এলাকায় মাল্টিমিডিয়া নির্বাচনি বাস উদ্বোধনের মাধ্যমে এ প্রচারণার সূচনা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এই নির্বাচনি বাস ক্যাম্পেইন উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে দলটির আমির বলেছেন, দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে।

তিনি বলেন, দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়। নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়াত বিজয়ী হয়।

আগামী ১৩ তারিখ থেকে এক নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বাংলাদেশ এমন প্রতিশ্রুতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, জনগণের প্রতি আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে। এরপর ‌ঢাকা-১৫ আসনের স্থানীয় মানুষের কাছে দাঁড়িপাল্লা ভোট প্রার্থনা করেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
