# নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমন করবেন মামুনুল হক

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-29
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nirwacit-hle-jngnke-sngoe-niye-opradh-dmn-krben-mamunul-hk](https://dailyfulki.com/article/nirwacit-hle-jngnke-sngoe-niye-opradh-dmn-krben-mamunul-hk)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/6015.md](https://dailyfulki.com/news/6015.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আগামী নির্বাচনে জয়ী হতে পারলে ঢাকা-১৩ আসনের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচনী প্রচারণা শুরুর আগে এসব কথা বলেন তিনি। এসময় জুলাই সনদের আলোকে দেশ গঠনে গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান মামুনুল হক।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ঢাকা-১৩ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি আরও কঠোর ভূমিকা পালনের দাবি জানান তিনি।

উল্লেখ্য, জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
