# আশুলিয়ায় ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-28
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-oosman-hadi-htzar-bicarer-dabite-bikshov](https://dailyfulki.com/article/asuliyay-oosman-hadi-htzar-bicarer-dabite-bikshov)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5999.md](https://dailyfulki.com/news/5999.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণসংযোগ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় আশুলিয়ার বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসাসার শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলটি বাইপাইল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে আশুলিয়া থানা রোডের সামনে দিয়ে ঘুরে বাইপাইল সিগন্যালে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শহীদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবি জানানো হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “শহীদ শরিফ ওসমান বিন হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। বাংলার জমিনে হাদি ভাই হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। কিন্তু বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রীতা হলে সাভার-আশুলিয়ার শিক্ষার্থীরা রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা? ঢাকা-ঢাকা’, ‘গোলামি না আজাদি? আজাদি-আজাদি’ এবং ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ এমন নানা স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

সমাবেশ শেষে উপস্থিত সবার মাঝে বাতাসা ও মুড়ি বিতরণ করা হয়। একইসঙ্গে আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নির্বাচনী ক্যাম্পেইন ও প্রচারণা চালায় ছাত্র জনতা।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ‘জুলাই রেভ্যুলেশন অ্যালায়েন্স’-এর ঢাকা জেলার আহ্বায়ক মোহাম্মদ তামিম, জুলাই যোদ্ধা মো. সজিব হোসেনসহ অনেকে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
