# সাভারে ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচারণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-27
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-dhaner-seesher-pkshe-chatrdler-prcarna](https://dailyfulki.com/article/savare-dhaner-seesher-pkshe-chatrdler-prcarna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5980.md](https://dailyfulki.com/news/5980.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে প্রচারণা চালিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) ঢাকা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় পথচারী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তারা।

প্রচারণায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ আলমগীর হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক অলকুর রহমান অলক, যুগ্ম আহ্বায়ক মুনতাসিন বিল্লাহসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন,
“ঢাকা-১৯ আসনে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমাদের আশাবাদী করছে। জনগণ পরিবর্তন চায় এবং ধানের শীষের পক্ষে তাদের সমর্থন দিন দিন বাড়ছে।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন,
“আমরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। তাদের কথা শুনছি এবং বিএনপির প্রার্থী ডা. সালাউদ্দিন বাবুর বার্তা পেঁৗঁছে দিচ্ছি। তরুণ সমাজ এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
 

সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, “উলাইলসহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ চলছে। ভোটাররা ধানের শীষের প্রতি তাদের ভালোবাসার কথা স্পষ্টভাবে জানাচ্ছেন। আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
