# নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-27
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/naseeruddeen-patwareer-oopr-hamlar-ovizog](https://dailyfulki.com/article/naseeruddeen-patwareer-oopr-hamlar-ovizog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5976.md](https://dailyfulki.com/news/5976.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) হাবিবুল্লাহ বাহার কলেজে এ ঘটনা ঘটে। 

হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি।  

ঘটনার পর রাজধানীর শান্তিনগর মোড়ে সমর্থকদের নিয়ে অবস্থান করছেন এনসিপির এই প্রার্থী।   

এ ঘটনায় আজ দুপুর ২টায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে (ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে) জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
