# গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-26
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajeepure-dui-sntanke-niye-trener-nice-jhannp-dilen-ma](https://dailyfulki.com/article/gajeepure-dui-sntanke-niye-trener-nice-jhannp-dilen-ma)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5953.md](https://dailyfulki.com/news/5953.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক নারী। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকর মোজাম্মেল হকের মেয়ে। সঙ্গে থাকা দুই শিশু মালা বেগমের সন্তান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি

স্থানীয়রা জানান, সোমবার সকালে গাজীপুর মহানগরীর পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানী পাড়া ফাটপার এলাকার রেললাইনের ওপরে মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এসময় চলন্ত রেলের নিচে পড়ে মা ও দুই সন্তানের দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করে।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এক মা তার দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তে বিস্তারিত জানা যাবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
