# সাভার নাগরিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-24
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savar-nagrik-foramer-sadharn-sva-onushthit](https://dailyfulki.com/article/savar-nagrik-foramer-sadharn-sva-onushthit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5925.md](https://dailyfulki.com/news/5925.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভার নাগরিক ফোরাম-এর সাধারণ সভা শনিবার (২৪ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। সাভার পৌর এলাকার শিমুতলা সরকার ট্রেডার্সে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন সংগঠনের সভাপতি নাজমুস সাকিব। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাভার নাগরিক ফোরামের সিনিয়র সহসভাপতি মো: জয়নাল আবেদীন।

সভায় সাভার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সরকার সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট তুলে ধরেন এবং সভায় সর্বসম্মতভাবে এ রিপোর্ট অনুমোদন করা হয়। 

সাভার নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলামের সঞ্চালনায় সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আসাদুল ইসলাম, অধ্যক্ষ খালিদ হোসাইন, সাংবাদিক আজিমউদ্দিন, অধ্যক্ষ হোসাইন উদ্দিন, বদরুল আলম, অধ্যক্ষ শাখাওয়াত হোসেন, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ লুৎফর রহমান খান, অধ্যক্ষ উজ্জ্বল খান, অধ্যক্ষ নূর আহমেদ, ডাক্তার শহিদউদ্দিন, কল্পনা আক্তার প্রমুখ। সভায় সাভার নাগরিক ফোরামের অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
