# দুই দশক পর রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-24
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dui-dsk-pr-rate-cttgram-zacchen-tarek-rhman](https://dailyfulki.com/article/dui-dsk-pr-rate-cttgram-zacchen-tarek-rhman)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5921.md](https://dailyfulki.com/news/5921.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দীর্ঘ দুই দশক পর আজ শনিবার রাতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রবিবার পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। ইতিমধ্যেই পলোগ্রান্ডে চলছে মঞ্চ তৈরির কাজ। নেতাকে স্বাগত জানাতে তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে গোটা শহর।

তারেক রহমান শেষবার চট্টগ্রামের গিয়েছিলেন ২০০৫ সালে চার দলীয় জোট সরকারের আমলে। সেসময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, ‘চট্টগ্রামে তারেক রহমানের আসার বিষয়টা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চাচ্ছিলাম। আমরা সেদিকেই যাচ্ছি।

সমগ্র চট্টগ্রামবাসী উৎসবমুখর পরিবেশে তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষা করছে।’
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ বলেন, শত বাধার মাঝেও অতীতে বিএনপির সভা-সমাবেশে লাখো মানুষের সমাগম হয়েছে। তারেক রহমানকে কেন্দ্র কোরে এবার পলোগ্রাউন্ড ছাড়িয়ে রাজপথেও জনস্রোত থাকবে বলে ধারণা করছেন নেতারা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
