# সাভারে ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচার শুরু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-23
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-dhaner-seesher-pkshe-chatrdler-prcar-suru](https://dailyfulki.com/article/savare-dhaner-seesher-pkshe-chatrdler-prcar-suru)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5908.md](https://dailyfulki.com/news/5908.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার: ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। শুক্রবার সকালে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি এলাকা থেকে এই প্রচার কার্যক্রমের সূচনা হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মো: তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের নেতৃত্বে সকাল ১০টা থেকে নেতাকর্মীরা মাঠে নামেন। এ সময় তারা ব্যবসায়ী, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

প্রচারকালে মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, সাধারণ মানুষের কাছ থেকে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন। তারা বলেন, শুধু মাঠপর্যায়ে নয়, অনলাইন প্রচারেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে দলের বার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়।

তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা দলের কোনো পদ-পদবীতে থাকতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

প্রচার কার্যক্রম চলাকালে অনেকে  মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক রাকিব খন্দকার, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সিকদার, সহ-সভাপতি জনি দেওয়ানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
