# ফাইনালের আগে হেলিকপ্টারে করে মাঠে এলো বিপিএলের ট্রফি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-23
- **বিভাগ (Category)**: খেলাধুলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/fainaler-age-helikptare-kre-mathe-elo-bipieler-trfi](https://dailyfulki.com/article/fainaler-age-helikptare-kre-mathe-elo-bipieler-trfi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5906.md](https://dailyfulki.com/news/5906.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : পর্দা নামছে বিপিএলের দ্বাদশ আসরের। শুক্রবার (২৩ জানুয়ারি) ফাইনালে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। ফাইনালের ঠিক দেড় ঘণ্টা আগে হেলিকপ্টারে করে মাঠে আনা হয়েছে বহুল কাঙ্ক্ষিত ট্রফিটি।

ট্রফি মাঠে আসার পর দুই দলের অধিনায়ক শেখ মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত ফটোসেশন করেছেন। বিপিএলের ইতিহাসে এমন ঘটনা এবারই দেখা গেল প্রথমবার।

এবারের বিপিএল ট্রফি নিয়ে বেশ আলোচনা হয়েছে। ২৫ লাখ টাকা খরচ করে বানানো হয়েছে এই ট্রফিটি। যা হীরক খচিত। ফাইনালের আগপর্যন্ত তা জনসম্মুখে না আনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে।

বিকাল সাড়ে ৪টায় লাল কাপড়ে ঢেকে ট্রফিটি হেলিকপ্টার থেকে নামিয়ে মাঠে রাখেন যুব দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী ও জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। তারপর মাঠে একটি ট্রফি কেসের উপরে রাখা হয় সেটি। দুই পাশে ফাইনালের দুই অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশন করেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
