# শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ সাভারে শিবিরের বিক্ষোভ মিছিল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/saksu-nirwacn-sthgiter-prtibad-savare-sibirer-bikshov-michil](https://dailyfulki.com/article/saksu-nirwacn-sthgiter-prtibad-savare-sibirer-bikshov-michil)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5872.md](https://dailyfulki.com/news/5872.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা উত্তরের উদ্যোগে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (২১ জানুয়ারী) বাদ আছর সাভার বাসস্ট্যান্ডের সাভার নিউ মার্কেটের সামনে থেকে ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসেন রাকিব এর নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের পাকিজা এলাকার শহীদ ইয়ামিন চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদের (জাকসু)’র জিএস মাজহারুল ইসলাম ফাহিম। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের সেক্রেটারী সাইফুদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক দ্বীন মোহাম্মদ রানা, আলী আকবর, মহিউদ্দিনসহ সাভার থানা ও পৌরসভার নেতাকর্মীরা। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
