# জাবির পরিবহন অফিসের তছলিম আহমেদকে সাময়িক বহিষ্কার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabir-pribhn-ofiser-tchlim-ahmedke-samyik-bhishkar](https://dailyfulki.com/article/jabir-pribhn-ofiser-tchlim-ahmedke-samyik-bhishkar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5871.md](https://dailyfulki.com/news/5871.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম কম্পিউটার অপারেটর তছলিম আহমেদকে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‎সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তথ্যটি জানানো হয়।
‎আদেশ বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের উচ্চমান সহকারী-কাম-কম্পিউটার অপারেটর তছলিম আহমেদ-এর বিরুদ্ধে বিল জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে আজ পূর্বাহ্ন থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

‎অভিযোগ খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ-এর ধারা ৫ এর (খ) অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বলা হয়েছে অফিস আদেশে।
উল্লেখ্য, বরখাস্ত থাকাকালীন তিনি জীবিকা নির্বাহ ভাতা হিসাবে সংশ্লিষ্ট কর্মচারীর সর্বশেষ মূল বেতনের অর্ধেক ও তদর্থক সাহায্যসহ (অ্যাডহক রিলিফ) যদি থাকে, অন্যান্য সকল ভাতার সম্পূর্ণ পাবেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
