# সাভারের কলমায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-21
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savarer-klmay-khaleda-jiyar-smrne-doya-mahfil](https://dailyfulki.com/article/savarer-klmay-khaleda-jiyar-smrne-doya-mahfil)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5870.md](https://dailyfulki.com/news/5870.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সাভারে। কলমা বাজার সমিতির আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। 

কলমা বাজার সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ এর সঞ্চলনায় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার ইউনিয়ন পরিষদের  ভারপ্রাপ্ত  চেয়ারম্যান আরিফ হোসেন, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
