# হাদীর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবে এনসিপি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-21
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hadeer-kbr-jiyart-kre-nirwacnee-prcarna-suru-krbe-ensipi](https://dailyfulki.com/article/hadeer-kbr-jiyart-kre-nirwacnee-prcarna-suru-krbe-ensipi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5857.md](https://dailyfulki.com/news/5857.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন নেতা ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২১ জানুয়ারি) এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রচারণা আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সকাল সাড়ে ১০টায় তিন নেতা ও শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হবে।

কর্মসূচিতে নাহিদ ইসলাম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

মাজার ও কবর জিয়ারত শেষে প্রচারণা কর্মসূচি জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
