# ধামরাইয়ে চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-20
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-colai-mdsh-dui-madk-karbari-greptar](https://dailyfulki.com/article/dhamraye-colai-mdsh-dui-madk-karbari-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5840.md](https://dailyfulki.com/news/5840.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাইয়ে চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

এরআগে সোমবার রাতে ধামরাই থানাধীন চৌটাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ধামরাইয়ের চৌটাইল দক্ষিনপাড়া এলাকার মৃত সালাম মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও একই এলাকার রাধানাথ সরকারের ছেলে মিন্টু সরকার (২৮)।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ধামরাইয়ের চৌটাইল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
