# পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বসছে ইসি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-20
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/postal-vot-niye-rajnoitik-dlgulor-sngoe-aj-bsche-isi](https://dailyfulki.com/article/postal-vot-niye-rajnoitik-dlgulor-sngoe-aj-bsche-isi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5830.md](https://dailyfulki.com/news/5830.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আজ মঙ্গলবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন বিকেল ৪টা থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে শুরু হবে এই বৈঠক।

ইসি সূত্র জানায়, বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে এবং ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ভোটাররা ভোট প্রদান করতে পারবেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
