# বন্ধুদের হাতে অটো চালক মিলন খুন, সাভারে কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল উদ্ধার, লোমহর্ষক তথ্য দিলো পিবিআই

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-19
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/bndhuder-hate-oto-calk-miln-khun-savare-kisorer-38-tukra-knkal-uddhar-lomhrshk-tthz-dilo-pibiai](https://dailyfulki.com/article/bndhuder-hate-oto-calk-miln-khun-savare-kisorer-38-tukra-knkal-uddhar-lomhrshk-tthz-dilo-pibiai)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5819.md](https://dailyfulki.com/news/5819.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে মিলন নামে এক কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল উদ্ধারের ঘটনায় তিনজকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারদেরকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের লোমহর্ষক তথ্য পেয়েছে তারা।

সোমবার (১৯ জানুয়ারি) চাঞ্চল্যকর এ ঘটনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান পিবিআইয়ের ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।

তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় নিজের অটোরিকশা নিয়ে বের হয় ১৫ বছরের মিলন। সেদিন রাত পার হলেও মিলন আর বাড়ি ফেরেনি। পরদিন তার মা আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দেখতে দেখতে দুমাস পার হলেও মিলনের খোঁজ মেলেনি। ঘটনার দুমাস পর গত ১ ডিসেম্বর আশুলিয়া মডেল টাউন এলাকায় কাশবনের ভেতর থেকে মিলনের প্রায় ৩৮ টুকরা কঙ্কাল উদ্ধার করে পিবিআই। পরে সাভারের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এম এন মোর্শেদ জানান, সেদিন বিকেলে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর মিলনের সঙ্গে দেখা হয় তার ঘনিষ্ঠ বন্ধু রনি ও সুমনের। রনি ও সুমন পরিকল্পিতভাবে মিলনকে শ্বাসরোধ করে হত্যা করে সেখানে কাশবনের ফেলে রেখে যায়।

পিবিআইয়ের এ কর্মকর্তা জানান, রনি, সুমন ও ভুক্তভোগী মিলন ছিল অনেক ঘনিষ্ঠ। মূলত হত্যাকারী রনি ও সুমন ঋণগ্রস্ত থাকায় তাকে খুন করে। হত্যার পর ছিনতাই হওয়া রিকশা ৬২ হাজার টাকায় বিক্রি করে তারা। এ ঘটনায় জড়িত তিনজকে গ্রেপ্তার করেছে পিবিআই।

এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা পিবিআই তদন্ত করছে বলেও জানান এম এন মোর্শেদ।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
