# জাতির উদ্দেশে ভাষণ, ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-19
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jatir-uddese-vashn-hzann-vot-dewar-ahwan-janalen-prdhan-updeshta](https://dailyfulki.com/article/jatir-uddese-vashn-hzann-vot-dewar-ahwan-janalen-prdhan-updeshta)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5816.md](https://dailyfulki.com/news/5816.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি গণভোটে ‘হ্যাঁ’ সিল দেয়ার আহ্বান জানান। প্রধান উপদেষ্টার বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হয়।

এ বিষয়ে তথ্য অধিদপ্তর গণমাধ্যমগুলোকে অনুরোধ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন গণভোট-২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ধারণকৃত ভাষণ ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সব ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ করা হলো।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
