# প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-18
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prdhan-updeshtar-sngoe-boithke-jamayat](https://dailyfulki.com/article/prdhan-updeshtar-sngoe-boithke-jamayat)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5795.md](https://dailyfulki.com/news/5795.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার :জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল রোববারর (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে প্রবেশ করেছেন। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন।

দলের পক্ষ থেকে আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে অন্য একটি গাড়িতে যমুনায় প্রবেশ করেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

ধারণা করা হচ্ছে, এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি ও অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
