# নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-18
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nank-tapssh-28-jner-biruddhe-anushthanik-ovizog-dakhil](https://dailyfulki.com/article/nank-tapssh-28-jner-biruddhe-anushthanik-ovizog-dakhil)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5783.md](https://dailyfulki.com/news/5783.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত ঘটনায় সংশ্লিষ্ট অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এবং এ বিষয়ে আজই ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
