# আশুলিয়ায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-17
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-heroinsh-madk-karbari-greptar](https://dailyfulki.com/article/asuliyay-heroinsh-madk-karbari-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5773.md](https://dailyfulki.com/news/5773.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় ৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

এরআগে শুক্রবার রাত সাড়ে ১১টারদিকে আশুলিয়া থানার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (৪০) ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পারুতলা এলাকার মৃত আবেদ হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সাংসদের ভিত্তিতে উক্ত স্থানে  অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
