# হাসপাতালে ভর্তি মাহমুদুর রহমান মান্না

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-17
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/haspatale-vrti-mahmudur-rhman-manna](https://dailyfulki.com/article/haspatale-vrti-mahmudur-rhman-manna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5764.md](https://dailyfulki.com/news/5764.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১২টায় বিষয়টি নিশ্চিত করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার।

তিনি জানান, রাত ১১টার একটু পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মান্না। তখন তাকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি হার্ট অ্যাটাক করেছেন কি-না এখনও নিশ্চিত নয়। তার কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

তিনি দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না। তখন তার দলের পক্ষ থেকে জানানো হয়েছিল ২০১৫ সালে গ্রেফতারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন তিনি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
