# আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-15
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-iyabash-dui-madk-karbari-greptar-5736](https://dailyfulki.com/article/asuliyay-iyabash-dui-madk-karbari-greptar-5736)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5736.md](https://dailyfulki.com/news/5736.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার টঙ্গাবাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার সদর থানার কোনাগাতী এলাকার মৃত আবু বক্কর সরকারের ছেলে সাকমান হোসেন (৪৬) এবং ঢাকা জেলার আশুলিয়া থানার টঙ্গাবাড়ী এলাকার মো. আ. জলিলের ছেলে মানিক (৩০)।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে তারা সাভার আশুলিয়াসহ আশেপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আজ দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
