# আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-15
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-zabjjeebn-sajaprapt-platk-asami-greftar](https://dailyfulki.com/article/asuliyay-zabjjeebn-sajaprapt-platk-asami-greftar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5727.md](https://dailyfulki.com/news/5727.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি জামশেদ হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব। তাকে সাভার থানায় সোপর্দ করা হয়েছে।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। 

জামশেদ হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা এবং তিনি আদালতের পরোয়ানাভুক্ত একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। 

র‌্যাব জানায়, গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার ওসি আরমান আলী। তিনি জানান, বৃহস্পতিবার আসামী জামসেদ হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
