# আশুলিয়ায় যুবলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-14
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-zubleeger-dui-netakrmee-greptar](https://dailyfulki.com/article/asuliyay-zubleeger-dui-netakrmee-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5702.md](https://dailyfulki.com/news/5702.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলার ঘটনার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে এসআই মোঃ সাহাদাৎ হোসের তার সঙ্গীয় ফোর্স।

গ্রেপ্তাররা হলেন-মুন্সিগঞ্জ জেলার সদর থানার রাজারচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন জনি (৩২) ও ঢাকার ডিএমপি’র চকবাজার থানার লালবাগ এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ অপু (২৮)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সক্রিয় নেতাকর্মী। এদের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে। আসামি আনোয়ার হোসেন জনির ৪টি এবং অপুর বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
