# শিবচরে লুট করা ৪৬২ খালি সিলিন্ডার সাভারে উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-14
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sibcre-lut-kra-462-khali-silindar-savare-uddhar](https://dailyfulki.com/article/sibcre-lut-kra-462-khali-silindar-savare-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5701.md](https://dailyfulki.com/news/5701.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : মাদারীপুর জেলার শিবচর থেকে চালককে কুপিয়ে লুট করা তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের ৪৬২টি খালি সিলিন্ডার সাভার থেকে থেকে উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টারদিকে উপজেলার পাথালিয়া ইউনিয়নের গকুলনগর টানপাড়া এলাকার মো. খলিল এর ছেলে মো. মেহেদী হাসান আতিক (২৭) এর মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে উদ্ধার করে পুলিশ। 

মাদারীপুর জেলার শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের জানান, ৭ জানুয়ারি দিবাগত রাতে আশুগঞ্জ থেকে আইগ্যাসের খালি সিলিন্ডারবাহী একটি ট্রাক মাদারীপুরের শিবচর থানাধীন বাচামারা এলাকায় পৌঁছলে ডাকাতদলের সদস্যরা ট্রাকের গতিরোধ করে চালককে কুপিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তাঁরা চালককে ফেলে দিয়ে ট্রাকে থাকা ৪৬২টি খালি সিলিন্ডার লুট করে পালিয়ে যায়। 

এ ঘটনায় শিবচর থানা পুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদে পাথালিয়ার গকুলনগর টানপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে লুণ্ঠিত ৪৬২টি খালি সিলিন্ডার উদ্ধার করে। তবে অভিযানের খবর টের পেয়ে ওই বাড়ির লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
