# যেভাবে টানা ৪ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-14
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/zevabe-tana-4-diner-chuti-paben-srkari-cakrijeebeera](https://dailyfulki.com/article/zevabe-tana-4-diner-chuti-paben-srkari-cakrijeebeera)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5697.md](https://dailyfulki.com/news/5697.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : চলতি বছরের শুরুতেই মিলতে পারে ৪ দিনের ছুটি। এই তিন দিনের ছুটির সঙ্গে একদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে চার দিনের টানা ছুটি।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা রয়েছে। যদিও শবে বরাত পালনের বিষয়ে চাঁদ দেখার ওপর নির্ভর করে।

সেই হিসেবে, যদি ৪ ফেব্রুয়ারি শবে বরাত হয়, তবে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একদিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা ৪ দিনের ছুটি। কেননা বৃহস্পতিবারের পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

হিসাব অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ছুটি নিতে পারলে টানা ৪ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

এদিকে, সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে। যদিও এতে বলা হয়েছে, এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
