# সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-13
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-oboidh-sthapna-ucchede-upjela-prsasner-ovizan](https://dailyfulki.com/article/savare-oboidh-sthapna-ucchede-upjela-prsasner-ovizan)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5675.md](https://dailyfulki.com/news/5675.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বাজার বাসস্ট্যান্ডের ছোটবলিমেহের এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন জানান, সম্প্রতি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধভাবে দোকানপাট বসিয়েছে ভাড়া দেন কিছু অসাধু ব্যক্তি। পরে জনসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকে। তবে নতুন করে কেউ মহাসড়কে দোকানপাট বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
