# আশুলিয়ায় বৈষম্য বিরোধী মামলায় আ.লীগ কর্মী গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-12
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-boishmz-birodhee-mamlay-aleeg-krmee-greptar](https://dailyfulki.com/article/asuliyay-boishmz-birodhee-mamlay-aleeg-krmee-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5660.md](https://dailyfulki.com/news/5660.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় সেলিম খান নামের আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) রাত ৭টার দিকে আশুলিয়ার কুঁরগাও বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সেলিম খান (৪৮) আশুলিয়ার চাঁনগাও এলাকার ফজলুল খানের ছেলে। তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কুরগাও বাজার এলাকার অভিযান চালিয়ে সেলিম খান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলার এজাহার নামীয় আসামি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
