# সাভারে ট্রাক চাপায় কিশোরী নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-11
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-trak-capay-kisoree-niht](https://dailyfulki.com/article/savare-trak-capay-kisoree-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5633.md](https://dailyfulki.com/news/5633.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাভারে মায়ের সাথে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই কিশোরীর নিহত হয়েছে।
এঘটনায় ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) সকালে সাভারের হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জামাল ক্লিনিকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আতিফা আক্তার (১২) মানিকগঞ্জের হরিরামপুর থানার মাচাল বাজার এলাকার আফজাল হোসেনের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কিশোরী তার মায়ের সাথে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে যাওয়ার জন্য মানিকগঞ্জ থেকে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এসে নামেন। এরপর রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ওই কিশোরী।

এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, কিশোরী নিহতের ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে গেলেও তাকে আটকের চেষ্টা চলছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
