# মূল্য অপরিবর্তিত রেখে তিনগুণ গতি : বিটিসিএল-এর ইন্টারনেট প্যাকেজে বড় আপগ্রেড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-11
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/muulz-opribrtit-rekhe-tingun-gti-bitisiel-er-intarnet-pzakeje-br-apgred](https://dailyfulki.com/article/muulz-opribrtit-rekhe-tingun-gti-bitisiel-er-intarnet-pzakeje-br-apgred)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5615.md](https://dailyfulki.com/news/5615.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : গ্রাহকদের উন্নত ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে, মাসিক মূল্য অপরিবর্তিত রেখে বিটিসিএল তাদের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে সর্বোচ্চ তিনগুণ পর্যন্ত গতি বৃদ্ধি করেছে। এই উদ্যোগের ফলে, গ্রাহকরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি গতির ইন্টারনেট সুবিধা পাবেন।

এতে অনলাইন শিক্ষা, অফিসিয়াল কাজ, ভিডিও স্ট্রিমিং ও গেমিংসহ বিভিন্ন স্মার্ট সেবা ব্যবহারে নতুন গতি আসবে বলে মনে করছে বিটিসিএল।

নতুন প্যাকেজ কাঠামো অনুযায়ী, ৩৯৯ টাকায় ৫ এমবিপিএস সুলভ-৫ প্যাকেজ এখন ২০ এমবিপিএস সাশ্রয়ী-২০, ৫০০ টাকায় ১২ এমবিপিএস সুলভ-১২ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস সাশ্রয়ী-২৫ এবং একই দামে ক্যাম্পাস-১৫ প্যাকেজ আপগ্রেড হয়ে হয়েছে ৫০ এমবিপিএস ক্যাম্পাস-৫০।

এছাড়া ৮০০ টাকায় ১৫ এমবিপিএস সুলভ-১৫ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস সাশ্রয়ী-৫০, ১০৫০ টাকায় ২০ এমবিপিএস সুলভ-২০ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস সাশ্রয়ী-১০০ এবং ১১৫০ টাকায় ২৫ এমবিপিএস সুলভ-২৫ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস সাশ্রয়ী-১২০ করা হয়েছে।

আরও জানা যায়, ১৩০০ টাকায় ৩০ এমবিপিএস সুলভ-৩০ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস সাশ্রয়ী-১৩০, ১৫০০ টাকায় ৪০ এমবিপিএস সুলভ-৪০ প্যাকেজ আপগ্রেড হয়ে হয়েছে ১৫০ এমবিপিএস সাশ্রয়ী-১৫০ এবং ১৭০০ টাকায় ৫০ এমবিপিএস সুলভ-৫০ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস সাশ্রয়ী-১৭০।

বিটিসিএল মনে করে, এই উদ্যোগ গ্রাহকদের জন্য আরও নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যাবে।

গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে গ্রাহকদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বিটিসিএল।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
