# মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-11
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/miyanmar-theke-chora-gulite-teknafe-sisu-gulibiddh](https://dailyfulki.com/article/miyanmar-theke-chora-gulite-teknafe-sisu-gulibiddh)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5607.md](https://dailyfulki.com/news/5607.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

কক্সবাজার সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠানে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন স্বজনরা। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

রোববার (১১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। গত চারদিন ধরে টেকনাফের হোয়াইক্যংয়ের ওপারে রাখাইন সীমান্তে ব্যাপক হারে গোলাগুলি ও বোমা বিস্ফোরণ হচ্ছে। সেখান থেকে ছোড়া গুলিতে আপনা আকতার নামে ওই শিশুর মাথায় গুলি লাগে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

আহত শিশু টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে। সে হোয়াইক্যং লম্বাবিলের হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

টেকনাফের ইউএনও মো. এনামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
