# জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছেন ড. মিজানুর রহমান আজহারী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-11
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jahangoeerngr-biswbidzalye-aschen-d-mijanur-rhman-ajharee](https://dailyfulki.com/article/jahangoeerngr-biswbidzalye-aschen-d-mijanur-rhman-ajharee)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5604.md](https://dailyfulki.com/news/5604.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে আগমন করতে যাচ্ছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও জনপ্রিয় বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি ‎আগামী ১৪ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল’ শীর্ষক একটি সেমিনারে আসবেন বলে জানা গেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. মিজানুর রহমান আজহারী। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রারসহ অনেকেই উপস্থিত থাকবেন। আধুনিক সমাজব্যবস্থায় ইসলামিক জীবনাচরণ, নৈতিকতা ও ব্যক্তিজীবনে ইসলামের প্রাসঙ্গিকতা নিয়ে তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। জাকসুর জিএস মাজহারুল ইসলাম জানান, ‘মিজানুর রহমান আজহারী বাংলাদেশের একজন খ্যাতিনামা ইসলামিক স্কলার এবং তিনি বাংলাদেশের তরুণ সমাজের কাছে একটি জনপ্রিয় মুখ। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে বুদ্ধিভিত্তিক প্লাটফরম- পাঠাশালার উদ্যোগে আমরা উনার সঙ্গে যোগাযোগ করি এবং উনি আসবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।’

 ‎সেমিনারটিতে অংশগ্রহণের জন্য আসন সংখ্যা সীমিত থাকায় শিগগিরই গুগল ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের সময়মতো নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
