# ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-09
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/11-netar-bhishkarades-prtzahar-krlo-bienpi](https://dailyfulki.com/article/11-netar-bhishkarades-prtzahar-krlo-bienpi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5563.md](https://dailyfulki.com/news/5563.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত ১১ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। শুক্রবার (৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ২৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফিরোজ আহমেদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন হাওলাদার, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সৈয়দ হাবিবুর রহমান ফারুক, ২৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য সৈয়দ হুমায়ুন কবির লিংকু, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৫নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ২৪নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য ও ৩০নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রাশিদা পারভীন, বরিশাল মহানগর মহিলা দলের সাবেক সহ-সভাপতি মোসা. জেসমিন সামাদ শিল্পী, ১৫নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সিদ্দিকুর রহমান, মো. কামরুল আহসান রুপন, ১৮নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাবের আব্দুল্লাহ সাদীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ৯ জানুয়ারি তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে অনেক নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপি।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
