# ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেন নির্মাতা অনন্য মামুন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-09
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hzann-voter-pkshe-obsthan-nilen-nirmata-onnz-mamun](https://dailyfulki.com/article/hzann-voter-pkshe-obsthan-nilen-nirmata-onnz-mamun)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5558.md](https://dailyfulki.com/news/5558.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোট। সরকার ইতোমধ্যেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান স্পষ্ট করেছে। শুধু তাই নয়, এই গণভোটে সাধারণ মানুষের অনেকেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।

এবার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করলেন আলোচিত নির্মাতা অনন্য মামুন।

সামাজিকমাধ্যম ফেসবুকে একটি কোলাজ করা ছবি শেয়ার করেছেন এই নির্মাতা। যেখানে ফেলানি, আবরার ফাহাদ, আবু সাঈদ ও ওসমান বিন হাদির ছবি দেখা গেছে। ছবির প্রত্যেকের অংশে লেখা, গণভোটে ‘হ্যাঁ’।

ছবিটির ক্যাপশনে অনন্য মামুন লেখেন, ‘ন্যায় প্রতিষ্ঠা করতে, ন্যায়ের পক্ষে থাকতে হ্যাঁ ভোট দিন।

’ তার পোস্টের কমেন্ট বক্সে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। 
এদিকে, ‘পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে’ স্লোগানে গণভোট নিয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম চালাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গত শুক্রবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে পেজে গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট নিয়ে একটি লিফলেট প্রচার করা হয়। এর শিরোনাম দেওয়া হয়েছে, ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে।

গণভোট সচেতনতা কার্ডে বলা হয়েছে, আপনি কি এমন বাংলাদেশ চান, যেখানে-

১. তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে।
২. সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না।
৩. সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে।
৪. বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতি নির্বাচিত হবেন।
৫. যত মেয়াদই হোক, কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।
৬. সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে।
৭. ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে।
৮. দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।
৯. আপনার মৌলিক অধিকারের সংখ্যা (যেমন : ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না) বাড়বে।
১০. দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না।
১১. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে।
লিফলেটের নিচে আরো বলা হয়, ‘হ্যাঁ’ ভোট দিলে ওপরের সবকিছু পাবেন। ‘না’ ভোট দিলে কিছুই পাবেন না। মনে রাখবেন, পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে।

এ বিষয়ে বিস্তারিত জানতে ওই কার্ডে দুটি ওয়েসসাইটের ঠিকানা দেওয়া হয়ছে। সেগুলো হলো- www.gonovote.gov.bd এবং www.gonovote.bd

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
