# নন-লাইফ ইন্স্যুরেন্সে ব্যক্তি এজেন্ট স্থগিত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-08
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/nn-laif-inszurense-bzkti-ejent-sthgit](https://dailyfulki.com/article/nn-laif-inszurense-bzkti-ejent-sthgit)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5531.md](https://dailyfulki.com/news/5531.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : বিমা খাতে শৃঙ্খলা আনার স্বার্থে নন-লাইফ ইন্স্যুরেন্সে ব্যক্তি এজেন্টদের লাইসেন্স স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বুধবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, নন-লাইফ বীমা ব্যবসা সংক্রান্ত সমস্যাসমূহ উত্তরণের জন্য সকল নন-লাইফ ব্যক্তি এজেন্টের লাইসেন্স স্থগিত করা হয়েছে।

এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বীমা ব্যবসায় কোনো ব্যক্তি এজেন্ট থাকবে না।

এ কারণে নন-লাইফ বীমা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তি এজেন্টকে কমিশন বা কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়া যাবে না।
এই নির্দেশনার অমান্য বীমা আইন-২০১০-এর ৫৮ (১) ধারার লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
