# সিংগাইরে গণমাধ্যম কর্মীর মায়ের ইন্তেকাল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-07
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-gnmadhzm-krmeer-mayer-intekal](https://dailyfulki.com/article/singgaire-gnmadhzm-krmeer-mayer-intekal)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5520.md](https://dailyfulki.com/news/5520.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঙ্গারিয়া গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী বেগম আমেনা (৭৮) ইন্তেকাল করেছেন। তিনি প্রয়াত মো. শাহজাহানের স্ত্রী এবং দৈনিক সমাজকালের সিংগাইর প্রতিনিধি বদরুল আলম কিবরিয়ার মা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে তিনি বার্ধক্যজণিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
বেগম আমেনা এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। শিক্ষা বিস্তারে তার অবদান এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত। তিনি ছিলেন সদালাপী, পরোপকারী ও ধর্মপরায়ণ একজন নারী।

মৃত্যুকালে তিনি দুই মেয়ে, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন সড়কে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
