# ইসির সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক বিকেলে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-01-07
- **বিভাগ (Category)**: রাজনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/isir-sngoe-jamayater-prtinidhi-dler-boithk-bikele](https://dailyfulki.com/article/isir-sngoe-jamayater-prtinidhi-dler-boithk-bikele)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/5518.md](https://dailyfulki.com/news/5518.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

‎জানা গেছে, দলটির শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল কমিশনের সঙ্গে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরবে।

‎‎আজ বুধবার বিকেল তিনটায় দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা এই বৈঠক করবেন। বৈঠকটি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি দলে আরও থাকবেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
