# সাভারে গলায় রশি পেঁচানো বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-05
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-glay-rsi-penncano-brriddha-nareer-las-uddhar](https://dailyfulki.com/article/savare-glay-rsi-penncano-brriddha-nareer-las-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/55.md](https://dailyfulki.com/news/55.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল মসজিদ সংলগ্ন একটি চা -দোকানের পিছন থেকে গতকাল শুক্রবার দুপুরে অজ্ঞাত বৃদ্ধা নারী (৬৫)’র গলায় প্লাষ্টিকের রশি পেঁচানো লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্হী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঔ বৃদ্ধা নারীকে সাভার মডেল মসজিদ এলাকায় ঘুরাফিরা করতে দেখছেন অনেকে। পরে তাকে কে বা করা খাওয়া দিলে তা খেয়ে বৃদ্ধা নারী অসুস্থ হয়ে পড়েন। পরে বেলা ১১টার দিকে পথচারীরা বৃদ্ধার লাশটি চা-দোকানের পিঁচনে পড়ে থাকতে দেখে থানা পুলিশ কে খবর দিলে লাশটি উদ্ধার থানায় নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কেউ তাঁকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে চা-দোকানের পিঁচনে রেখে গেছেন।
অপর একটি সূত্র জানায়- সাভার মডেল মসজিদ এলাকাটি হিরোইনখোর এবং ছিনতাইকারী জোন হওয়ায়, ধারনা করা হচ্ছে বৃদ্ধা নারীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে রশি মেরে ফেলতে পারেন। 

সাভার মডেল থানার (এসআই) আব্দুল কাদের শেখ জানান- অজ্ঞাত বৃদ্ধা নারীর লাশ সনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেয়া হয়েছে। আঙ্গুলের চাপ নিয়ে তার পরিচয় সনাক্ত করা হবে। তিনি আরো জানান- লাশের গলায় রশি পেছানো ছিল। 
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
